মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮ নং রাঙামাটিয়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে গারোবাজার রোডে একটি ব্রিজ নির্মাণ হচ্ছে । এই ব্রিজ নির্মাণের কাজটি দীর্ঘদিন ধরে চলছে, কাজটি সুসম্পন্ন হলে জনসাধারণের চলাচলের পথ সুগম হবে। ব্রিজের নির্মাণের কাজ ধীর গতিতে হওয়ায় একদিকে যেমন ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজের কাজটি কোনো রকমে সম্পূর্ণ করলেও এর দুই দিকের এক দিকেও একটু ঢালায় ও করে নি ঠিকাদার, যার ফলে হালকা বৃষ্টি হলেই অধিক কাঁদা হয় রাস্তাঘাটে,সাধারণ জনগন ও যানবাহনের চলাচলের বিঘ্ন ঘটে, এই ব্রিজ নির্মাণ এর কাজ বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে সাধারণ জনতা দায়ী করে ঠিকাদারকে, বলে ঠিকাদারের কারণে আমরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছি প্রতিনিয়ত, এমতাবস্থায় স্থানীয় সাংসদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সাধারণ জনতা ।
