উবায়দুল্লাহ রুমি
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী গার্মেন্টসকর্মী বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। এর আগে, বুধবার বেলা ২টার দিকে উপজেলার একটি বনাঞ্চলে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে আল আমীন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মহনগঞ্জের ভুক্তভোগী গার্মেন্টসকর্মী মা-বাবাসহ ভালুকায় ভাড়া বাড়িতে থাকেন। বুধবার দুপুরে মামাতো বোন ও খালাতো ভাইকে সঙ্গে নিয়ে একটি স্টুডিওতে ছবি তোলেন। পরে তাদের নিয়ে বেড়াতে বনাঞ্চল দিয়ে একটি পার্কে যাচ্ছিলেন। পথে স্থানীয় চার যুবক তাদের আটকিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। পরে ওই গার্মেন্টসমকর্মীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
স্থানীয় এক নারী বিষয়টি দেখে এক কৃষককে জানান। পরে তিনি আরও দু’জনকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তাদের দেখে যুবকরা পালিয়ে যান। তারা দুই নারীর সহায়তায় গার্মেন্টসকর্মীকে এক কৃষকের বাড়ি নিয়ে আসেন। তিনি কিছুটা সুস্থ্ হলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান। এ সময় আল আমীন নামের এক অভিযুক্ত ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য টাকা দিতে চায়। কৃষক উপস্থিত লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ভালুকা মডেল থানার এসআই মো.সামিউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আল আমীনের দেওয়া তথ্যের সূত্র ধরে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলনে, চারজনের নাম উল্লেখ করে ভুক্তভোগী গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলা করেছেন। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *