আরিফ রব্বানী
ময়মনসিংহ
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে
“ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত” হয়েছে। খেলায় নেত্রকোণা জেলা পুলিশকে পরাজিত করে ময়মনসিংহ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে পুলিশ পরিদর্শক হতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের (একক) খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ রানার্সআপ হয়।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ) জেলা পুলিশ নেত্রকোণার আয়োজনে পুলিশ লাইন্স নেত্রকোণার মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। ফাইনাল খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম (একক) গ্রুপে কনস্টেবল হতে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা নেত্রকোণা জেলা পুলিশকে পরাজিত করে ময়মনসিংহ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া, পুলিশ পরিদর্শক হতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের (একক) খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ রানার্সআপ হয়। দ্বিতীয় (দ্বৈত বা ডাবলস) গ্রুপে পুলিশ পরিদর্শক হতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের খেলায় নেত্রকোণা জেলা পুলিশকে পরাজিত করে ময়মনসিংহ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কনস্টেবল হতে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা (ডাবলস) খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ রানার্সআপ হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের আরও পেশাদার ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জনের পাশাপাশি সুস্থ ও সুন্দর মন-মানসিকতা গড়ে ওঠে। একই সঙ্গে সহমর্মিতা, ধৈর্য, কর্মস্পৃহা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় হয়। এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হওয়া সম্ভব হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোণার সভানেত্রী জনাব জীবন নাহার নাসরিন (জেমি)। এ ছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
