নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীর ২ নম্বর হরিকিশোর রায় রোডে সমিতির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মুসা পাটোয়ারী।
সভায় ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
