আরিফ রব্বানী
ময়মনসিংহ
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ময়মনসিংহসহ দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসন।

জাতীয়ভাবে অনুষ্ঠিত এ স্পোর্টসের উদ্বোধন সরাসরি সম্প্রচার উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ভার্চুয়ালি যুক্ত হয়। প্রধানমন্ত্রী’র ভার্চুয়ালি স্পোর্টস নির্দেশনা ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের টেকসই প্ল্যাটফর্ম তৈরি এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

খেলাধুলাকে তরুণ প্রজন্মের বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে জেলা প্রশাসক সাইফুর রহমান। এসময় তিনি তারুণ্যের শক্তি, ক্রীড়ার জাগরণ, গড়ে উঠবে আগামীর ক্রীড়াঙ্গন এই প্রত্যাশা করে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার নতুন সম্ভাবনা সৃষ্টি বলে আশাবাদ ব্যক্ত উপস্থিত অতিথিবৃন্দরা।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে উপজেলা থেকে শুরু করে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *