মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুরে বড় মাদকের চালানসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৪। রোববার দুপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের বণিক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এসআরবি-১৪, ময়মনসিংহের সিপিএসসি’র একটি দল বাড়িটি ঘিরে তল্লাশি চালালে ৬টি বস্তার ভেতর থেকে মোট ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- একই গ্রামের বণিক বাড়ির দুলাল চন্দ্র বণিক (৫৫) ও মো. হাতিম মিয়া (৪২)।

অপস কমান্ডার অতিরিক্ত পুলিশ মোঃ শামসুজ্জামান বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে গাঁজা মজুদ করে আসছিলেন।

পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *