উবায়দুল্লাহ রুমি
বিশেষ প্রতিনিধি

ঝালকাঠিতে দুদিনের ব্যবধানে তেল ভর্তি জাহাজে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন হতাহত সহ নিহত হয়েছেন। গত ১ জুলাই ও আজ ৩ জুলাই দুই দিনের ব্যবধানে ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলবাহী দুটি জাহাজে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১ জুলাই তেলবাহি একটি জাহাজের অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ ৪জন এবং আরো ৫জন নিখোজ রয়েছে বলে জানাযায়।

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় নিখোজ ব্যক্তিদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস, কোষ্টগার্ডের সমন্বয় উদ্ধারকারী জাহাজ নির্ভীক এর মাধ্যমে আরো ৩ জনের লাশ উদ্ধার করা হয়। নিখোজদের উদ্ধার কাজ শেষ হতে না হতেই ৩ জুলাই পড়ন্ত বিকেলে সুগন্ধা নদীতে অবস্থানরত তেলবাহি জাহাজে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটে, একইসাথে জাহাজে বিস্ফোরন ঘটে। জাহাজে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হওয়ার থবর পাওয়া গেছে। বর্তমানে তেলবাহি জাহাজে তীব্র আগুন জলছে , আগুন নিভাতে ঝালকাঠি-বরিশাল ফায়ার সার্ভিসের টিম সহ একধিক ফারায় সার্ভিস টিম কাজ করে যাচ্ছে।

ইতিপূর্বে গত ৬ মাস আগে তেল ভর্তি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ ঝালকাঠিতে অগ্নিকান্ডের শিকার হন এতে এতে ৫০ জনের ঊর্ধ্বে নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। ঝালকাঠি নাগরিক ফোরাম নেতৃবৃন্দ সহ স্থানীয়রা মনে করেন, ঝালকাঠির সুগন্ধা নদী একটি আন্তরর্জাতিক নদী পথ । ঝালকাঠি নদী বন্দর হওয়ায় এখানে একটি রিভার ফায়ার স্টেশন জরুরী।

ব্যবসায়িক দিক দিয়ে দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠির ঐতিহ্য ধরে রাখতে নিরাপত্তা জরুরি। আর এ নিরাপত্তার জন্য ঝালকাঠিতে একটি রিভার ফায়ার স্টেশন জরুরী বলে বিভিন্ন মহল একমত পোষণ করেছে। ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে দাবি অবিলম্বে একটি রিভার ফায়ার স্টেশন নির্মিত হোক। সংগঠনের সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ দাবি তোলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *