পবিত্র ঈদ-উল-আযহা ২০২৩ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন ‘মহাসড়কে যানজট নিরসনে একাধিকবার মিটিং করা হয়েছিল। ঘরমুখী মানুষ রয়েছে তারা যেন নির্দ্বিধায় বাড়ি পৌঁছাতে পারে এবং পুনরায় কর্মস্থলে পৌঁছাতে পারে এর জন্য যানজট নিরসনে মহাসড়কের গুরুত্বপুর্ন মোড়/পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়ক এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য সবর্দা তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। তিনি আরোও বলেন, যাত্রী হয়রানির বা অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন চলাচলে পুশুর হাট গুলো প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে এবং চালকদের লেন সঠিক রেখে চলাচল ও ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
