পহেলা বৈশাখ ও ঈদকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।সোমবার (১০এপ্রিল) ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন দেশের প্রতিটি মার্কেট,বিপণীবিতান,মসজিদ,ঈদগাহ মাঠ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পহেলা বৈশাখ নিয়ে এখন পর্যন্ত কোন হুমকি পাওয়া যায়নি।

ঈদের ছুটির সময় চুরি ছিনতাই রোধে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে-এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন,ছিনতাই রোধে পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে।ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *