স্থানীয় প্রতিনিধি
ঈদে যাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হবেনা বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কোন রুটে বা কাউন্টারে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার থেকে বেশি নেয়া হবে না।
এর আগে রবিবার সংগঠন এর মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর সভাপতিত্বে ঢাকাস্থ প্রায় ১২০টি পরিবহনের চেয়ারম্যান, এমডি,সকল রুট মালিক সমিতি, সকল টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
