স্থানীয় প্রতিনিধি
পবিত্র শবে কদর এর ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।এতে এবারের ঈদে টানা ৫ বা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
সোমবার (১০এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং এ সাংবাদিকদের একথা জানান মন্ত্রী পরিষদ সচিব।
