ধর্মীয় ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বিশ্বখ্যাত রথযাত্রা। তবে এই রথযাত্রার ঠিক আগে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে মহাসমারোহে অনুষ্ঠিত হয় শ্রীজগন্নাথ দেবের পবিত্র ‘স্নানযাত্রা’। পুরীর জগন্নাথ মন্দিরসহ বিশ্বজুড়ে ইসকন মন্দিরগুলোতে এই দিন মহাস্নান করানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে। কিন্তু কেন এই আয়োজন? এর পেছনে রয়েছে এক অদ্ভুত পৌরাণিক ও আবেগঘন লৌকিক কাহিনি।
