মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুরের হাজীরহাট থানাধীন নাজিরহাট এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে হাজীরহাট থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।
গত ১৪ মে ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা বালুমহলে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পান। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু, ট্রাক্টর ও পরিবহন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
