মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে হাজীরহাট থানাধীন শেখপাড়া ফুলের ডোবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই ফারহান কাজী সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
অভিযানের এক পর্যায়ে সিআর ১২১৮/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ শাহাজাহান মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি শেখপাড়া (ফুলের ডোবা) এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর তাকে হাজীরহাট থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
