সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জুয়াড়িসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

১০ মে ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে নান্দাইল মডেল থানাধীন ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জনৈক লাল মিয়ার চায়ের দোকানে তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ১৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা নং-১৪, তারিখ-১১/০৫/২০২৬, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

*অন্যান্য গ্রেফতার*
এছাড়া পৃথক অভিযানে অস্ত্র আইনের জিআর মামলায় পরোয়ানাভুক্ত ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়।

*গ্রেফতারকৃতদের পরিচয়*
_জুয়া আইনে গ্রেফতার ১৩ জন:_
১. মোঃ আমিন (২৫), ২. মোঃ কিরন (৩০), ৩. মোঃ সাইদুল ইসলাম (৫০), ৪. মোঃ মোবারক মিয়া (৩৫), ৫. মোঃ উজ্জল মিয়া (৪৫), ৬. মোঃ আলম মিয়া (৩৫), ৭. মোঃ জিয়া (৩২), ৮. মোঃ রমজান (৩৮), ৯. মিলন মিয়া (৩৫), ১০. রুস্তম আলী (৩৫), ১১. তাইজুল ইসলাম (৩২), ১২. মোঃ হেভেন মিয়া @ সাগর (৩০), ১৩. মোঃ পারভেজ ভান্ডারী (৩৮)। তারা সবাই নান্দাইল থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

_পরোয়ানা মূলে গ্রেফতার:_ মোঃ নজিবুল্লাহ লিটন।
_ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায়:_ জাহাঙ্গীর মিয়া (৩৮), আসাদুল হক (৩৫), মোঃ শামীম (২৬)।
_ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায়:_ আরমান @ আলমাছ (৩৬)।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত সর্বমোট ১৮ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *