সামদানি হোসেন বাপ্পি

লালমনিরহাট সদরের ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দোবাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলম (৪০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

*মামলার বিবরণ*
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকালে লালমনিরহাট সদর থানার ১০নং বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার পশ্চিম মন্ডল পাড়া গ্রামের মোঃ শহিদের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই লাশ শনাক্ত করে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩০, তারিখ-২৫ ফেব্রুয়ারি ২০২৬, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

*র‍্যাবের অভিযান*
মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যের সত্যতা পেয়ে ১১ মে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পাগলা থানার দোবাশিয়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আলম (৪০), জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।

*পরবর্তী ব্যবস্থা*
র‍্যাব-১৪ জানায়, গ্রেফতারকৃত আলমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *