মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

গতকাল ০২ মে ২০২৬ ইং রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। পূর্বে ঘোষিত আংশিক কমিটির সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন এর নেতৃত্বাধীন কমিটিকে প্রায় ৩০০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়। নব গঠিত কমিটিতে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, গৌরিপুরের রাজপথ থেকে উঠে আসা তরুণ ছাত্রনেতা গৌরীপুরের কৃতি সন্তান মাহাবুব আলম। সহ সাধারণ সম্পাদক নির্বাচিক হওয়ায় শ্যামগঞ্জসহ তার শুভাকাঙ্ক্ষীরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছে।

মাহাবুব আলম দীর্ঘদিন যাবত ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। জুলাই আন্দোলনে ময়মনসিংহ রাজপথে আন্দোলন সংগ্রামে মাহাবুব অনন্য ভূমিকা রেখেছিলো। তাছাড়া ৫ আগস্ট পূর্ববর্তী আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মাহাবুব ছাত্রদলের হয়ে নিয়মিত রাজপথে আন্দোলন করেছে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নব গঠিত কমিটিতে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ব্যাপারে মাহাবুব আলম বলেন, “দীর্ঘদিন যাবত দল করি, দল আমাকে মূল্যায়ন করেছে। আমি চাইবো আমার প্রতি দলের বিশ্বাসকে ধরে রাখতে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংগঠনের আদর্শ ছড়িয়ে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করবো।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *