মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়, বরং দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় নেওয়া হচ্ছে একটি যুগান্তকারী উদ্যোগ। সরকারি সকল সাহায্য-সহযোগিতা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে শিগগিরই শুরু হতে যাচ্ছে একটি পাইলট প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি ক্ষেত্রে—শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক উন্নয়নসহ নানা কার্যক্রমে প্রতিবন্ধীদের অন্তত আংশিক অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। পবা উপজেলা থেকে শুরু হওয়া এই কার্যক্রম সফল হলে তা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিবন্ধীরা আর পিছিয়ে থাকবে না—বরং দেশের উন্নয়নের অংশীদার হিসেবে নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রমাণের সুযোগ পাবে।
