মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় পৃথক দুটি মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ০২ মে ২০২৬ খ্রিস্টাব্দে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), আরপিএমপি, রংপুর মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এএসআই (নিরস্ত্র) লিয়াকত, এএসআই (নিরস্ত্র) মুনমুন হোসাইনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। অভিযান চলাকালে সিআর-৬১৩/২৫ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জাহিদুল ইসলাম (পিতা: তোজাম্মেল হক, সাং-পশ্চিম নীলকন্ঠ) এবং জিআর-৩২২/২৪ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোখলেছুর রহমান (৪২) (পিতা: মোঃ মজিবর রহমান, সাং-দেওডোবা পাঠানপাড়া) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কোতয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে এবং যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে, থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
