মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের আওতাধীন হাজীরহাট থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে থানাধীন উত্তম মাস্টারপাড়া নালার পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ লিমন (২০)। তার পিতা মোরশেদ আলী। সে উত্তম বেতারপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ১ পুড়িয়া শুকনা গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০০ টাকা।
এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
