মো: মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

হাজীরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এসআই এস এম হাফিজ হায়দার, এসআই ফারহান কাজী ও এএসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ চপোল মিয়া, পিতা-মৃত বদিউজ্জামান, বিন্নাটারী আদর্শপাড়ার বাসিন্দা। তিনি জিআর ২৫/২৫ অনুযায়ী গ্রেফতার হন।
রাত্রী আনুমানিক ০২:৩০ ঘটিকায় তার নিজ বাড়ি থেকে তাকে হাজীরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ধৃত আসামীকে পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, অভিযানে কোনো ভিকটিম বা অন্য কোনো অস্ত্র/মাদক উদ্ধার হয়নি এবং পলাতক কোনো আসামী নেই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *