লুৎফর রহমান
সিনিয়র রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১২ ই অক্টোবর (২০২৬ ) সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড শুমারী তথ্য সংগ্রহ কার্যক্রম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও ফয়সাল আহমেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান।
উক্ত প্রশিক্ষণে বলা হয় ১৩ ই অক্টোবর (২০২৬) মঙ্গলবার হতে প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
প্রথম পর্যয়ে ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার দ্বারা কার্যক্রম শুরু করা হবে।
১ম পর্যায়ে কালাই পৌরসভা ১ নাম্বার ওয়ার্ড, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ও জিনদারপুর ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বাড়ি ,বাড়ি গিয়ে সঠিকভাবে জরিপ করা হবে।
উল্লেখিত পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং উক্ত ২ ইউনিয়নের জরিপ কাজ শেষ হওয়ার পর পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার তথ্য সংগ্রহের কাজ শেষ করা হবে।
জরিপের কাজ সম্পূর্ণ ভাবে শেষ হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত ব্যক্তিদের মাঝে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *