মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কোতয়ালী থানাধীন ১৪ নং ওয়ার্ডের মনোহরপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর পশ্চিমপাড়া এলাকায় ধৃত আসামী মোঃ সাবুল মিয়া (৪৫)-কে তার বসতবাড়ির মূল গেইটের সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট (অ্যামফিটামিন), যার মোট ওজন ২.১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬,৩০০ টাকা, উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *