মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার বিশেষ অভিযানে ২৫ পুরিয়া হেরোইনসহ মোঃ মোসলেম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন ২নং ওয়ার্ডের অভিরাম মনোহর গ্রামের মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উত্তর পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হানিফ উদ্দিন মন্ডলসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ মোসলেমকে হাতেনাতে ২৫ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের ওজন কাগজসহ ০.৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
