মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট এলাকায় বিদ্যুৎ আইনের একটি মামলার তদন্তে সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাজীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাজীরহাট থানার এসআই (নি:) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মামলা নং-৮, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫, বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩৫ ধারার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ আরমান (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরমানের বাড়ি হাজীরহাট থানাধীন বালাটারী এলাকায়। তার পিতা মোঃ ভুট্টু মিয়া এবং মাতা মোছাম্মদ নুর নাহার বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় কোনো ভিকটিম বা আলামত উদ্ধার হয়নি বলে জানা গেছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
