মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, মামলা দায়ের
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) কোতয়ালী থানা সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল রাত ১০টা ১০ মিনিটে অভিযান চালিয়ে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়া সবুজপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে মোঃ এনামুল হক বিদ্যুৎ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি একই এলাকার বাসিন্দা এবং মোঃ ইসমাইল হোসেনের ছেলে। অভিযানের সময় তার শয়নকক্ষ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৭ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২,১০০ টাকা।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আকতারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা (নং-৩০, তারিখ-১৭/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
