মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের প্রাচীন মীরেরচক জামে মসজিদের পুরাতন ভবনের স্থলে আধুনিক ৬ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের শুভ সূচনা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মিত হলে মুসল্লিদের নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সুবিধা সৃষ্টি হবে। পাশাপাশি এটি এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, ঐতিহ্যবাহী এই মসজিদের আধুনিকায়ন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। নতুন ভবন নির্মাণের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে
