আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আগামীর সাফল্য কামনা করে দিকনির্দেশনা মোলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পুলিশ সুপার কামরুল হাসান।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকসহ পরিচালনা কমিটির সদস্যগণ

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান এসএসসি পরীক্ষার্থীদের নিকট ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করে তাদের শুভকামনা জানিয়ে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ও জাতির কল্যাণ এবং এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *