মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব গিলাবাড়ি গ্রামের ঘাঘট নদীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ হানিফ উদ্দিন মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে পূর্ব গিলাবাড়ি গ্রামের ঘাঘট নদীর পাড় থেকে মোঃ মকবুল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হাজীরহাট থানাধীন পূর্ব হাজীপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর তাকে হাজীরহাট থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৮৭(ঘ) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৩২/২৬ মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় কোনো ভিকটিম বা আলামত উদ্ধার হয়নি এবং অন্য কোনো আসামী পলাতক নেই। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
