মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
জামালপুরে তেল সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে মোটরসাইকেলে তেল সংগ্রহ করে বোতলজাত করার দায়ে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করে মজুদ ও বোতলজাত করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তেল সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের অবৈধ মজুদ বা কালোবাজারি সহ্য করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
