মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
খাদ্য মন্ত্রণালয় অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ “স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাইবান্ধা জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো।
নিরাপদ খাদ্য বিষয়ক তথ্য তুলে ধরে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন- গাইবান্ধা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া।
উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি ও রুহুল আমিন শরিফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ মাজহার উল মান্নান, জহুরুল কাইয়ুম, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি, কে,এম রেজাউল হক, ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি সরকার মো: শহিদুজ্জামান,দৈনিক কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, ৭১ টিভির জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি শামীম আল সাম্য, সময় টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম,ডিবিসির প্রতিনিধি রিক্তু প্রসাদ, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার আশরাফুল আলমগীর সহ অনেক রিলেশন অফিসার আশরাফুল আলম সহ অনেকে।
বক্তারা- অনিরাপদ খাদ্য থেকে নিরাপদ খাদ্য ব্যবস্থায় ফিরিয়ে আনতে হোটেল রেষ্টুরেন্ট সহ বিভিন্ন খাদ্যের দোকানে ভেজাল খাদ্য ব্যবহার ও পরিবেশনের উপর গুরুত্ব দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
