লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও (২৬ শে মার্চ)জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কালাই সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণেে গুনগুন শব্দে জাতীয় সংগীত গেয়ে যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা ও কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। এরপর শান্তির দূত পায়রা উড়িয়ে অত্র কলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। তারপর বাংলাদেশ পুলিশ ,আনসার ও বিডিপি ,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, স্কাউট ,উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুসকাওয়াজ , ডিসপ্লে ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বীর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।এরপর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারি শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
