সামদানি হোসেন বাপ্পি
জেলা পুলিশ ময়মনসিংহ কর্তৃক যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইদ-উল-ফিতর উদযাপিত।

২১ মার্চ ২০২৬ খ্রি.(শনিবার) সকাল ০৮.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স জামে মসজিদে জেলা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসক) আব্দুল্লাহ আল মামুন।

উক্ত জামাতে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে নামাজের পর ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *