মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ও ব্যক্তি গত পক্ষ থেকে পূ্র্বধলা সহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি,নেত্রকোনা জেলা বিএন পির সম্মানিত সদস্য ও পূ্র্বধলা উপজেলা বি এন পির সংগ্রামী সদস্য সচিব পূ্র্বধলা উপজেলার মাটি ও মানুষের নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে তাদের মুখে হাসি ফোটাই।

ঈদের এই আনন্দময় উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের জীবন ঈদের দিনের মতোই রঙিন হোক এমন প্রত্যাশা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *