লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১৯ শে ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নতুন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থ ,গরিব-দুঃখী জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি ,থ্রি পিস, হাজী রুমেল, অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কালাই ,ক্ষেতলাল আক্কেলপুর,জয়পুরহাট ২ আসনের এমপি জনাব আব্দুল বারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র আল মামুন মিয়া, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি )রফিকুল ইসলাম ,কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু ও মওদুদ আলম সরকার, পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল ) ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার। এ সময় দুঃস্থ,গরিব দুঃখী জনসাধারণ , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রতিমন্ত্রী উক্ত কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন। এরপর তিনি আক্কেলপুর উপজেলার উদ্দেশ্যে কালাই উপজেলা ত্যাগ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *