স্টাফ রিপোর্টার
মোঃ নাসির উদ্দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব শামিমুর ইসলাম মুন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি। এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করাই ঈদের প্রকৃত শিক্ষা।” তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হোক সবার মূল লক্ষ্য।
শামিমুর ইসলাম মুন দেশবাসীর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মোহনপুর উপজেলার সকল মানুষের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।
তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান এবং একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতির সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
