রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাবেক সদস্য,আরাফাত রহমান কোকো জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী তীর্ণমুল ঐক্যদল বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২নং নন্নী ইউনিয়ন সহ ছাত্র বিষয়ক সম্পাদক সজিব হাওলাদার পবিত্র ঈদুল ফিতর নালিতাবাড়ী উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তরুণ সমাজসেবক সজিব হাওলাদার বলেন, সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও একতার বার্তা নিয়ে আসে। এই উৎসব আমাদের ঐক‍্য, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। বর্তমানে আমরা যেন ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে পারি, সে প্রত্যাশা করে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

জাতীয়তাবাদী কৃষকদল নেতা সজিব হাওলাদার আরো বলেন,বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রতিটি মানুষ যেন সুখ-শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন এটাই আমার প্রত্যাশা।

বিশিষ্ট ব‍্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি এবং সাবেক কৃষকদল নেতা নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষের জন্য দোয়া কামনা করে সকল জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *