স্টাফ রিপোর্টার
নাসির উদ্দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর পবা-মোহনপুরসহ সমগ্র রাজশাহীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিশিষ্ট সমাজসেবক ও জননেতা নাসির হোসেন অস্থির।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে
তিনি পবা ও মোহনপুর উপজেলার সর্বস্তরের মানুষসহ রাজশাহী মহানগর ও জেলার সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এলাকার মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবে
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক আমাদের সমাজ।”
