আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদের আগে ১০কেজি করে সিজিএফ চাল পেয়ে হাসি ফুটেছে ইউনিয়নের ২হাজার ৬শত ২৮জন অসহায় দরিদ্র মানুষের মাঝে।
শনিবার (১৪মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২৬২৮টি (২হাজার ৬শত ২৮ জন) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ১৩,২৭০ মেট্রিক টন চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবউল্লাহ। প্রথম দিন তিনি বওতরণ কার্যক্রম শুরু করলে দ্বিতীয় দিন ১৫ মার্চ চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিতরণ কাজে স্বচ্ছতা যাচাই বাছাই করে ভুক্তভোগীদের মাঝে চাল বিতরন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক সানোয়ার হোসেন , ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
এসময় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারসহ ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর প্রশংসা করে
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন- বর্তমান সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবউল্লাহ বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক জনগণের পাশে আছি এবং আগামীতেও থাকবো। সরকারের মানবতার উপহার হিসেবে ইউনিয়নের ২হাজার ৬শ ২৮জন জনঅসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী সফল করতে পারায় তিনি ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
