১৮ জুন রবিবার সকাল ১০:০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের সাথে শিশু সাহিত্যিক জনাব নিশাত সাুলতানা’র “গল্পকথন” অনুষ্ঠিত হয়। উক্ত গল্পকথন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবু যোবায়ের আল মুকুল, পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল আলম, পুলিশ লাইন্স স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দসহ ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থীবৃন্দ।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে ইতিপূর্বে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে “বীরত্বগাঁথা” অনুষ্ঠানের আয়োজন করেছে যা ভবিষ্যতে কয়েক পর্বে চলমান থাকবে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশের, ভবিষ্যৎ সফট স্কিল গঠনের লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে শিক্ষার্থীদের সাথে শিশু সাহিত্যিক নিশাত সুলতানা’র “গল্পকথন” এর আয়োজন করে। শিশু সাহিত্যিক নিশাত সুলতানা তার নিজের লেখা বিভিন্ন গল্পের বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তার
শিশু সাহিত্যিক হয়ে ওঠার পিছনের গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এ সময় আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও গল্পের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক বিষয় উপস্থাপন করেন।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের সভাপতি ও পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারনা দিতে আমাদের এইরকম আয়োজন অব্যহত থাকবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলকে ইমার্জিং টেকনোলোজির এই সময়ে স্মার্ট বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *