বুলবুল আহমেদ
জেলা প্রতিনিধি
নেত্রকোনা

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এর উদ্যোগে গত দুই দিনব্যাপী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে নেটওয়ার্ক পার্টনারদের ব্যাপক ডি আর আর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনামুল হক সোহেল সেন্টার ম্যানেজার ডিএসকে বারহাট্টা, নেত্রকোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: নার্গিস আরা সহকারী শিক্ষক মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাইরুল আলম প্রাথমিক চিকিৎসক। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস ।এ ছাড়াও সিআইএস এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধিগণ ও এনজিও ব্যক্তিবর্গ। প্রশিক্ষণটি সঞ্চালনায় সাম্প্রতিক সময়ে আশা দুর্যোগ, কালবৈশাখী ঝড়, তাপ প্রবাহ, বন্যা সহ বজ্রপাত ও অন্যান্য দুর্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য নেটওয়ার্ক পার্টনারদের ব্যাপক প্রশিক্ষণ প্রদান করা হয়। পরিশেষে প্রধান অতিথির সমাপনী আলোচনার মাধ্যমে প্রশিক্ষণটির পরিসমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *