মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 

গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় তাদের হাতে সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এসব সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী গোপালগঞ্জ জেলার পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্য নিজেদের জীবন উৎসর্গ করে দেশের স্থিতিশীলতা ও স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তারা আরও বলেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসব পুলিশ সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন ধরনের সম্মাননা ও সহায়তা প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *