স্টাফ রিপোর্টার
মোঃ নাসির উদ্দিন
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলমা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও ইফতার মাহফিলে কলমা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
