স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি কু-চক্রি মহল। ভূমি অফিসে অনিয়ম ও দালালিতে ব্যর্থ হয়ে দালালচক্ররা তার বিরুদ্ধে এমন মিথ্যা প্রভাকান্ড ছড়াচ্ছে বলে দাবী উঠেছে।

অফিস সুত্রে জানা গেছে-ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দালাল সিন্ডিকেটদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি কাজ করে অফিসকে দালালমুক্ত করতে সচ্ছতার সাথে কাজ করছে ভূমি কর্মকর্তা লুৎফর রহমান। স্থানীয় কিছু দালাল চক্ররা নায়েব লুৎফর রহমানের আদর্শের কাছে হেরে গিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এমনটাও দাবী করেছেন সচেতন মহলের অনেকেই।

ভূমি কর্মকর্তা লুৎফুর রহমান ভূমি পরিবারে একজন সজ্জন ব্যক্তি। গ্রাহকদের সেবা সবসময় আন্তরিকতার সাথে দিয়ে থাকেন। তার সেবা এবং নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ফেসবুক অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করতে উৎসাহিত করছে। ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসে সততা ন্যায় কর্মতৎপরতা নিষ্ঠার সাথে কাজ করেন তিনি, সেবা প্রার্থীরা ভূমি কর্মকর্তা লুৎফর রহমানের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসের আওতাভুক্ত এই এলাকার জনগণ সকল ধরনের ভূমি সেবা স্বচ্ছতার সাথে পেয়ে থাকেন। সুত্র জানিয়েছে একই ব্যক্তি সেবা গ্রহীতাদের অফিসে যেতে না দিয়ে নিজেই সেবা গ্রহীতাদের নিকট নিকট থেকে ঘুষ নিয়ে একাদিক খারিজের আবেদন জমা দেন, বিষয়টি অবগত হওয়ার পর নায়েব লুৎফর রহমান তার এসব খারিজ না করায় সে নায়েব এর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেন। সেই শত্রুতা থেকে সেই দালালদের একটি অংশ নায়েব লুৎফর রহমানকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করতে উৎসাহিত করেছেন এই মহলটি, নায়েব লুৎফর রহমান অফিসে যোগদান করার পর থেকে দালালের বিরুদ্ধে এ্যাকশন শুরু করার পর থেকে এই মহলটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠে এমনটাই জানিয়েছে ভুক্তভোগী মহলের অনেকে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *