বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এর উদ্যোগে, দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে, গত দুই দিনব্যাপী মহিলাদের জরুরি প্রতিক্রিয়া সিমুলেশন ড্রিল অনুষ্ঠিত হয়। ড্রিলিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপুল সরকার প্রধান শিক্ষক মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জেসমিন আক্তার । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস। এছাড়াও সিআইএস এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী স্থানীয় জনসমষ্টি উপস্থিত ছিলেন। প্রোগ্রাম সঞ্চালনার মাধ্যমে নারীদের সক্ষমতা বৃদ্ধিকরন ও দুর্যোগে জরুরি প্রতিক্রিয়া বিষয়ক প্রশিক্ষণ করানো হয়, প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বজ্রপাত, সম্পর্কে আলোচনা করা হয়, ভূমিকম্পে আহত বা আটকে পরা ব্যক্তিকে উদ্ধার করার কৌশল, উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল, পানিতে পরা ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া সিআইএস এর স্বাস্থ্য কর্মকর্তা হাইজিন সম্পর্কে আলোচনা করেন। সিআইএস এর এই ধরনের কার্যক্রমের জন্য, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিতসকল ব্যাক্তিবর্গ, সি এস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রশিক্ষণ পেয়ে খুশি স্থানীয় মহিলারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *