মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদীয় আসনে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ইঞ্জি. এম ইকবাল হোসেইন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রী পরিষদে ডাক পেয়েছেন। তিনি নব-গঠিত মন্ত্রী সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্বরত । প্রতিমন্ত্রী হওয়ার পর গতকাল রবিবার নিজ নির্বাচনী এলাকার সকল ইউনিটের কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সর্বস্তরের জনগণ তাকে গণ সংবর্দনা দিয়ে বরণ করে নেয়।
সন্ধ্যায় উনার নিজ বাড়িতে “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর সদস্যরা নব নির্বাচিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জি. এম ইকবার হোসেইন মহোদয় এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন, সদস্য মোঃ কামরান হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ইঞ্জি. এম ইকবাল হোসেইন বুয়েট পড়ুয়া সাবেক ছাত্রদল নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ-৩(গৌরীপুর) আসনে বিএনপির ৪ বারের মনোনীত প্রার্থী। উনার পিতা ইসমাঈল তালুকদার ছিলেন সাবেক সংসদ সদস্য। উনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলাধীন, গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নের তাত্রাকান্দা গ্রামে।
