লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারি২০২৬ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি )রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমান ,কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমউদ্দিন ও কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে সভার সভাপতি ইউএনও মহোদয় বলেন আমাদের এই বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
