মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক যুবক অনলাইন জুয়ার নেশায় সর্বস্বান্ত হয়ে পড়ার পর ব্যতিক্রমী এক প্রতিজ্ঞা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ে রাশেদ নামে ওই যুবক পরিবার ও আর্থিকভাবে চরম সংকটে পড়েন।
পরিস্থিতি উপলব্ধি করে ও পরিবারের অনুরোধে শুক্রবার সকালে তিনি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা সম্পূর্ণভাবে ত্যাগ করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। রাশেদ বলেন, “ভুল বুঝেছি। আজ থেকে জুয়া ছেড়ে সৎ পথে ফিরব।”
স্থানীয়রা জানান, অনলাইন জুয়া তরুণ সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছে। তারা এ ধরনের আসক্তি থেকে মুক্তিতে সামাজিক সচেতনতা ও পরিবারকেন্দ্রিক সহায়তা জোরদারের আহ্বান জানান।
এ ঘটনায় এলাকায় আলোচনা চলছে—প্রতিজ্ঞা বাস্তবে কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার
