লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১১ই ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের চত্বরে কালাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুল কাদীরের সভাপতিত্বে ১২ ই ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ে সেকশন কমান্ডার, সহকারি সেকশন কমান্ডার, নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি পুরুষ ,মহিলা সদস্যদের মাঝে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত ব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। তিনি বলেন আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে যাতে করে ভোটার গ্রহণ নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে বাসা বাড়িতে ফিরে যেতে পারেন। এছাড়াও তিনি আরো বলেন কোন এলাকায় এবং কোন ভোট কেন্দ্রে হট্টগোল,বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকলে, ঘটনা ঘটার আগেই খবর দিয়ে সার্বিক সহযোগিতা করার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। প্রধান আলোচক হিসাবে ভার্চুয়ালি মাধ্যমে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। এরপর বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রেজাউল ইসলাম ও হাসিনা খাতুন। উক্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানের সভাপতি আব্দুল কাদীর সমাপনী বক্তব্যে বলেন অত্র কালাই উপজেলায় ৩৮টি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা রক্ষার লক্ষ্যে ৮৭টি অস্ত্র সহ ৪ শত ৯৪ জন আনসার ও ভিডিপি সদস্য,সদস্যা নিয়োজিত থাকবে। এ কথা বলিয়ে তিনি নির্বাচনী ব্রিফিং এর সমাপ্তি ঘোষনা করেন।
