নরসিংদী প্রতিনিধি
খায়রুল কবির খোকন এর সমর্থনে নরসিংদী পৌরসভার রাঙ্গামাটি এলাকায় ৮ ফেব্রুয়ারী
ঐ এলাকার জনগণের পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক
এডভোকেট শিরিন সুলতানা
অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি
মো: নজরুল ইসলাম ভূঞা এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ- সভাপতি আকবর হোসেন, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার সপ্না, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ইমরান হোসেন, স্কুল বিষয় সম্পাদক সুমন ফকির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ছফিউল্লাহ ভূইয়াসহ নেতৃবৃন্দ।
